Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১৬:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে আজ রবিবার সকালে ঝিনাইদহে মিছিল করেছে জেলা বিএনপি।

বিএনপির এই মিছিলটি ঝিনাইদহের শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা ডাকা হরতালের প্রভাব পড়েছে ঝিনাইদহে। মহা-সড়কে চলছে না পণ্য ও যাত্রীবাহী যানবাহনসহ দূরপাল্লার সকল পরিবহন। শহরে বন্ধ রয়েছে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারনদের।

আরও পড়ুন: মির্জা ফখরুল আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে...

বিএনপির এই মিছিলে উপস্থিত ছিলেন, ঝিনাইদহে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

অনলাইন ডেস্ক