Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত

শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৬:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছেন আওয়ামী লীগ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।

নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পর আজ জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী এমপি এ প্রস্তাব সমর্থন করেন। এরপর তুমুল করতালির মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

আরও পড়ুন: বাংলাদেশের বানান ভুলে চোটেছেন ইমরুল কায়েস...

আওয়ামী লীগ সংসদীয় দল মতিয়া চৌধুরী এমপিকে সংসদ উপ নেতা নির্বাচন করে। স্পীকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি, ডেপুটি স্পীকার হিসেবে এডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী।

অনলাইন ডেস্ক