Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

 নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বার, ২০২৩ ১০:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নবম দফা ৪৮ঘন্টা দেশব্যাপী অবরোধের সমর্থনে আজ রবিবার সকালে মেহেরপুরের গাংনী পৌর বিএনপি'র উদ্যোগে গাংনী হাটবোয়ালিয়া সড়‌কে পূর্ব মালসাদ‌হে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি।

গাংনী পৌর বিএনপি'র সাবেক আহবায়ক ইনসারুল হক ইনসু'র নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (বিপ্লব), গাংনী পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব এনামুল হক, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: মেহেরপুরে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল...

একই দিনে বিএনপির ডাকা ৪৮ঘন্টা অবরোধের সমর্থনে গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মশাল মিছিল করেছেন জেলা বিএনপি। মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনের নেতৃত্বে এ মিছিলে অংশ নেয় পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিএনপির ডাকা অবরোধ সফল করতে মেহেরপুরের গাংনীতে আজ সকাল থেকে সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ জনগণ।

নিজস্ব প্রতিবেদক