Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপির পুষ্প মাল্য অর্পণ

শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপির পুষ্প মাল্য অর্পণ

 নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০টার সময় মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে জেলা বিএনপি।

মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এর আগে, মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ড থেকে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।


আরও পড়ুন: গাংনীতে বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত...

মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ করা হয়।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক