Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

 অনলাইন ডেস্ক    ৫ মে, ২০২৪ ১৭:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আগামী সোমবার (৬ মে) সকাল ১১টার সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা উত্তোলন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রোববার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এই কর্মসূচি শুধু ছাত্রলীগের নয়, দেশের ৫ কোটি শিক্ষার্থীর কর্মসূচি।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও মনে করিয়ে দেন ইসরাইলের নিপীড়নের কথা।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত...

আগামীকাল সকাল ঠিক ১১টার সময় সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ।

দলটির অন্য নেতারাও ফিলিস্তিনের পক্ষ নেয়ায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের নিন্দা জানান। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের স্বপক্ষে যে ঐতিহাসিক অবস্থান সেটার কথাও মনে করিয়ে দেন সংগঠনটির নেতারা।

অনলাইন ডেস্ক