Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ গ্রেপ্তার

মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ৬ নভেম্বার, ২০২৩ ১৫:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে গাংনী উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতার ঘটনার একটি মামলায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আসামি ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নাশকতা মামলার আসামি হিসেবে আমজাদ হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক