জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গবার (২২ আগস্ট) সকালে দায়িত্ব গ্রহন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
এ তথ্য নিশ্চিত করে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বলেন, বিষয়টা সত্য। দলের কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে (রওশন এরশাদ) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এখন থেকে তিনি জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান।
আরও পড়ুন: বিএনপি ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর: ওবায়দুল কাদের...
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা, দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সংকট উত্তরণে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে দশম জাতীয় সম্মেলন পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন, কো চেয়ারম্যানদের মধ্যে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন, সাবেকমন্ত্রী ও সাংসদ কাজী ফিরোজ রশীদ, সাংসদ অ্যাডৈভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য নাসরিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শফিকুল সেন্টু ও ঢাকা ৪ আসনের এমপি সৈয়্যদ আবু হোসেন বাবলা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









