Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নায়ক ফেরদৌসের প্রচারণায় সংঘর্ষ

নায়ক ফেরদৌসের প্রচারণায় সংঘর্ষ

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ১৬:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাতিরপুল রোডে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগের সাথে কলাবাগান থানা যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ফেরদৌসের প্রচারণায় মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে কলাবাগান থানা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: ফের দুই দিনের কর্মসূচি দিলো বিএনপি...


এদিন সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক ফেরদৌস। ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী। সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে নৌকা মার্কায় ভোট চায় ফেরদৌস।

বিজয়ী হলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের সাজানো বাগান ঢাকা-১০ কে স্মার্ট করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ফেরদৌস।

অনলাইন ডেস্ক