Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে, ভয় পেলে চলবে না: কাদের

অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে, ভয় পেলে চলবে না: কাদের

 অনলাইন ডেস্ক    ১৪ জানুয়ারী, ২০২৪ ১৭:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার (১৪ জানুয়ারি) কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ বেড়েছে। তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চান।

মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ও যানবাহনের শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। দেশি-বিদেশি চাপ আছে। তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি।

আরও পড়ুন: কারিকুলামে পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী...

তিনি বলেন, পদ্মা সেতু, রাজধানীতে আধুনিক মেট্রোরেল তার বড় উদাহরণ। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের নির্মাণকাজ শেষ করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের শক্তির উৎস বাংলার জনগণ। চাপের কাছে আমরা নতিস্বীকার করব না। অর্থনীতিকে বিপন্ন করার চাপ আসবে। ভয় পেলে চলবে না। দ্রব্যমূল্য যাতে সহনীয় রাখা যায় সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

অনলাইন ডেস্ক