দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তাকে একদিনের মাথাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন কেমন আছেন অভিনেত্রী?
নুসরাতের মা ফিরদৌস পারভিন বলেন, নুসরাত ফারিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়ে, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। তবে খুব শিগগিরই তাকে চিকিৎসার জন্যে বিদেশে নিয়ে যাওয়া হবে।
ফিটনেস নিয়ে সচেতন এই অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। তারপর অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন খানিকটা ভালো আছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। দু’চোখ বন্ধ। স্যালাইন চলছে।
আরও পড়ুুন: সরকারি চাকরি, ১৬তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি...
ছবির পোস্টে লেখা হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে নুসরাত ফারিয়া নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়েছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে নুসরাত ফারিয়া চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে ফারিয়ার জন্য দোয়া প্রার্থনাও করা হয়েছে ওই পোস্টে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














