Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হত্যার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান

হত্যার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান

 অনলাইন ডেস্ক    ২৪ এপ্রিল, ২০২৪ ১৭:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

ভারতীয় সুপারস্টার সালমান খান বার বার হত্যার হুমকি দেয়ায় উদ্বিঘ্ন। তাইতো নিরাপদ জীবন যাপনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন তিনি।

সম্প্রতি অভিনেতার ফ্ল্যাটে গুলি করেন দুই বন্দুকধারী। যদিও পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। তারপর থেকেই সালমান খানকে বাড়তি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য চিন্তায় খান পরিবার।

নিরাপদে থাকতে বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে রায়গড় জেলায় চলে যাচ্ছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমনিতেই নিজের বাগানবাড়িতে সময় কাটাতে যেতেন।

আরও পড়ুন: জরুরি সাংগঠনিক নির্দেশনা দিলো ছাত্রলীগ...

কিন্তু, সম্প্রতি যেভাবে তার নিরাপত্তা বেড়েছে, তার কারণে শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য এই সিদ্ধান্ত।

এছাড়াও ‘বিগ বস্’-এর শুটিং ফ্লোর থেকেও কাছে হওয়ার কারনে পাকাপাকি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান।

অনলাইন ডেস্ক