Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পলিটিক্সের শিকার হয়ে সিনেমা থেকে বাদ পড়েছি: পূর্ণিমা

পলিটিক্সের শিকার হয়ে সিনেমা থেকে বাদ পড়েছি: পূর্ণিমা

 অনলাইন ডেস্ক    ১২ নভেম্বার, ২০২৩ ১৬:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন তিনি। লম্বা ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ নায়িকা। তবে দীর্ঘসময় ধরে বড় পর্দায় দেখা যায় না তাকে।

পলিটিক্সের শিকার হয়ে চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি রাজধানীতে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

পূর্ণিমা বলেন, চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো পলিটিক্স তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পাচ্ছে না। আমিও পলিটিক্সের শিকার!

এই পলিটিক্সের কারণে তিনি সিনেমা থেকে বাদ পড়েছেন জানিয়ে বলেন, আমি কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি। যদিও আমি বলি, আমি করিনি কিছু কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। ছবি কমে গেছে।

আরও পড়ুন: ৩ মুসলিম দেশে নিষিদ্ধ সালমানের নতুন সিনেমা...

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে পূর্ণিমা বলেন, বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তো বা আমার সময় অনুযায়ী। সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সে জন্য আমি কাজগুলো কম করছি।

তিনি বলেন, ওটিটি প্লাটফর্মে একটি কাজ করেছি। ওটিটির অনেক অফার আসে। ওটিটির যে অফারগুলো আসে ওগুলোর আবার একই জিনিস, আমি ওসব চরিত্রের সাথে ম্যাচ করতে পারি না। তাই কাজগুলো খুব একটা বেশি করা হয় না।

পূর্ণিমা আরও বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

অনলাইন ডেস্ক