সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন গানের জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। জানিয়েছেন, বেশ লম্বা সময়ের বিরতির পর আবারও একসঙ্গে গান গাইতে চলেছেন তারা।
দীর্ঘ সময়ের বিরতি ভেঙে কনার সঙ্গে গান গাওয়ার বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেন আসিফ আকবর। রোববার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক পেজে কনার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেন আসিফ।
পোস্ট করা ছবির ক্যাপশনে জানান, নতুন একটি গানে আসিফের সঙ্গে গাইছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত গায়িকা কনা। সময়ের পাঠকের জন্য সংগীতশিল্পী আসিফ আকবরের সে পোস্ট তুলে ধরা হলো- বাংলাদেশে যেকোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল।
আরও পড়ুন: ৪ প্রভোস্টসহ ইবি প্রশাসনের ৮ পদে নতুন মুখ...
তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ের, কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মত, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নাই। জুলাই বিপ্লবের আগে পরে তিনমাস কেটে গেল। এখনও প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে।
অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সাথে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সঙ্গীত আয়োজন করেছেন তরুন ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস।
ভীষনরকম ভালোবাসি - টাইটেলে গানটি মেলডি ঘরানার।
টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন। ভালবাসা অবিরাম...।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














