দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আজ মঙ্গলবার সকালে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে তিনি ঢাকা বিভাগ থেকে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় সাবা বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি। সেই হিসেবে দলের জন্য এবং দেশের জন্য কাজ করার চিন্তা থেকে ফরম সংগ্রহ করেছি।
আরও পড়ুন: মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন...
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত, সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয়শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














