Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রিয়া মণিকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপলেন হিরো আলম

রিয়া মণিকে নিয়ে প্রশ্ন করায় ক্ষেপলেন হিরো আলম

 অনলাইন ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

লম্বা সময় ধরেই সহশিল্পী হিসেবে একসঙ্গে কাজ করছেন আলোচিত ইউটিউবার হিরো আলম ও রিয়া মণি। এই জুটির সম্পর্কের গুঞ্জনে বিয়ের খবরও মিলেছে। যদিও হিরো আলমের দাবি, তিনি রিয়া মণিকে বিয়ে করেননি। অভিনয়ের জন্যই দু’জনের ঘনিষ্ঠতা। এর বাহিরে কোনো সম্পর্ক নেই।

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকরা রিয়া মণির সঙ্গে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করলে ক্ষেপে যান হিরো আলম।

এসময় হিরো আলম বলেন, আমি রিয়া মণিকে বিয়ে করিনি। সে আমার সহশিল্পী, অনেক ইউটিউবার আমাকে এসব ফালতু প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলে। এসব ঠিক না।

এর আগে গতকাল বুধবার বিকেল ৪টার সময় হিরো আলমকে ‘ভুয়া ভুয়া’, ‘ছিঃ ছিঃ’ বলে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করে দর্শনার্থীদের একাংশ।

আরও পড়ুন: মেহেরপুরে উপবৃত্তির বিতরণ বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত...

এ ঘটনার পরপরই বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে হাজির হন তিনি। সেখান থেকে বের হয়েই ইউটিউবারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এই কন্টেন্ট ক্রিয়েটর। একইসঙ্গে রিয়া মণির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেন।

আলম বলেন, ‘শুটিংয়ের কারণেই আমার-রিয়ার ঘনিষ্ঠতা। এর বাইরে কিছু নেই। আমরা বিয়েও করিনি। কিছু ইউটিউবার আমাদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

এদিন ডিবি কার্যালয়ে হাজির হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘একজন মানুষকে শুধু বইমেলা থেকে নয়, যে কেউ যে কোনো স্থান থেকে বের করে দিতে পারে না। সেখানে বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেওয়া হয়েছে, যেটা আমার কাছে উত্ত্যক্তের পর্যায়ে মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি।’

গত ৯ ফেব্রুয়ারি দুয়োধ্বনির মুখে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সঙ্গেও।

অনলাইন ডেস্ক