Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নিপুণের রিটে ডিপজলের দায়িত্ব পালনে স্থগিতাদেশ

নিপুণের রিটে ডিপজলের দায়িত্ব পালনে স্থগিতাদেশ

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১৩:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের রিটে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালন স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার (২০ মে) হাইকোর্ট এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত শিল্পী সমিতির এবারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আদালতে রিট আবেদন করেন।

এদিকে রোববার (১৯ মে) নিপুণের আইনজীবী পলাশ আদালতে দাবি করেন, শিল্পী সমিতির নির্বাচনে অবৈধ টাকার খেলা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে রিট শুনানির তারিখ পেছায় আদালত।

আরও পড়ুন: বুবলী ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া (ভিডিওসহ)...

এরপরই আজ শুনানিতে নিপুণের আইনজীবী আদালতে দাবি করেন, তার প্রার্থী নিপুণ সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। আর হেরে যাওয়ার পেছনে রয়েছে ভোটারদের টাকার প্রলোভন দেখানো। এ কাজের জন্য মনোয়ার হোসেন ডিপজলকে দায়ী করেন নিপুণের আইনজীবী পলাশ।

একইসঙ্গে অভিযোগ করেন, ফাইট ডিরেক্টর আরমান ভোটারদের বাড়ি বাড়ি টাকার প্রলোভন দেখানোর কাজটি দেখিয়েছেন। শুধু টাকার প্রলোভনই নয়, সাভারের মধুমতি রিসোর্টে ভোটারদের দাওয়াত দিয়ে টাকা দেন তারা।

এমন অভিযোগ পাওয়ার পর আদালত ডিপজলের দায়িত্ব পালন স্থগিতের নির্দেশ দেন।

অনলাইন ডেস্ক