বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সোমবার (২৯মে) রাতে। সেই ছবি ও ভিডিও আপডোল করা ছিলো রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে অভিনেত্রী তানজিন তিশাকে।
ইতোমধ্যে এ ঘটনায় নায়ক শরীফুল রাজ ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখপ্রকাশ করেছেন। তবে রাজের ’দুঃখ’প্রকাশ মানতে নারাজ অভিনেত্রীর তানজিন তিশা।তিশা বুধবার (৩১মে) ফেসবুকে স্ট্যাটাসে রাজের উদ্দেশে লিখেন, ‘শুধু দুঃখ প্রকেশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ?
তিনি বলেন দেশে ফিরে এই বিষয় আইনগত ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন। অভিনেত্রীর তানজিন তিশা বলেন দুটি শো-তে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এ জন্য বাংলাদেশের খবর খুব বেশি জানি না আমি।
আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে সেটি পরে আমি দেখেছি, ও জানতে পারছি। এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, অনলাইন নিউজে, ফেসবুক গ্রুপে, পত্রিকা, কমেন্টে বলা হচ্ছে শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস। যথাযথ সম্মান নিয়েই আমি আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি।
ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও নয়, বরং সেটা আমার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ৷ সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস শব্দগুলো কারেকশন করা উচিত।
এটা বিব্রতকর এবং অসম্মানজনক। তাই আমার অনুরাগী ও দর্শকদের উদ্দেশে এতটুকুই বলব, ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের দোয়ায় আর ভালবাসা আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন। আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়। প্রিয় হয়ে থাকতে চাই।
যদিও আমি বলেছি, আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না। তবে আমার মঙ্গলকামী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়- আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।
অনলাইন ডেস্ক
























































































































































































































































































































