বাংলাদেশি সিনেমায় আবারও দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজের বিপরীতে অভিনয় করবেন ইধিকা। সেই সিনেমার নাম ‘কবি’।
ইধিকা পাল গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমার পরবর্তী কাজ হবে শরীফুল রাজের সাথে। সিনেমাটি পরিচালনা করছেন ‘সত্তা’র পরিচালক হাসিবুর রেজা কল্লোল।
এ বিষয়ে গণমাধ্যমকে ইধিকা বলেন, ‘নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজটা করছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। এই সিনেমাটি মন দিয়ে করার চেষ্টা করব।’
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডিপজল...
জানা গেছে, ‘কবি’ একটি প্রেমের সিনেমা। তবে এতে অ্যাকশনও থাকবে। কলকাতা শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। শিগগিরই কলকাতার নারায়ণ স্টুডিও এবং বিভিন্ন লোকেশনে ‘কবি’সিনেমাটির শুটিং শুরু হবে।
এ সিনেমায় রাজ-ইধিকা ছাড়াও আরও অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখার্জি, অনন্যা বিশ্বাস প্রমুখ।
এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’সিনেমাটি দিয়ে ঢালিউডে পা রাখেন কলকাতার নায়িকা ইধিকা পাল।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














