Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দুশ্চিন্তায় ফারিণ!

দুশ্চিন্তায় ফারিণ!

 অনলাইন ডেস্ক    ১০ আগষ্ট, ২০২৪ ১৬:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টালিউড সুপারস্টার দেবের সঙ্গে ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ওই সিনেমাতে অভিনয় করতে পারবেন কি না তা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমে এ বিষয়ে ফারিণ বলেন, অভিজিৎ সেন পরিচালিত ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।

ফারিণ আরও বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের জন্য ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। সেটা নিয়েও একটু দুশ্চিন্তা হচ্ছে।

এ সময় আক্ষেপ করে অভিনেত্রী বলেন, আমার আসলে কপালটাই খারাপ। এখানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি আর ওখানে এখন থেকেই সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

হাতাশা প্রকাশ করে ফারিণ বলেন, বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্র চাই’ নামের টালিউড একটি সিনেমার কাজ অনেক সময় ধরেই আটকে আছে। আমার মনে হচ্ছে, ‘প্রতীক্ষা’ সিনেমার বেলাতেও তাই হবে।

প্রসঙ্গত, দেশের গন্ডি পেরিয়ে কলকাতাতেও এখন জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী ফারিণ। টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের নজরে পড়েন অভিনেত্রী।

তাই ‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে সিনেমাটিতে কাজ করা নিয়ে সংশয় আর দুশ্চিন্তায় ভুগছেন ফারিণ।

অনলাইন ডেস্ক