Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে গাড়ি, কেমন আছেন মধুমিতা?

সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে গাড়ি, কেমন আছেন মধুমিতা?

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৪ ১৩:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

কলকাতার স্পষ্টভাসী অভিনেত্রী মধুমিতা সরকার দুর্ঘটনার কবলে পড়েছেন। শুটিংয়ের মাঝে বিরতি পেয়ে মন্দিরে যাওয়ার পথে ঘটে যায় এমন দুর্ঘটনা। কলকাতার রেড রোড ধরে নিমতলা শ্মশানের দিকে ভূতনাথ মন্দিরে যাচ্ছিলেন তিনি। মন্দিরে যাওয়ার পথেই ঘটে যায় বড় দুর্ঘটনা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং করছিলেন মধুমিতা। কিছুক্ষণের বিরতিতে বেরিয়ে ছিলেন তিনি। রাতে আবার শুটিং থাকলেও তারই মাঝে এমন দুর্ঘটনা ঘটে যায়।

এমন ঘটনা ঘটে যাবে বুঝতে পারেননি অভিনেত্রী। কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরো ভেঙে গেছে। এই দুর্ঘটনার মধ্যেও সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখেছেন নায়িকা।

ভারতীয় সংবাদ মাধ্যমে মধুমিতা বলেন, ‘আমার মাথার ওপর বাবার হাত আছে। জানি আমার কিছু হতো না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনও কারণ নেই, সুস্থ আছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যায়, মধুমিতা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ভিডিও করছেন। সেই মুহূর্তে নায়িকার সঙ্গে ছিলেন তার সহকারী। তিনি ছুটে গিয়ে গাড়ির চাবি খোলেন ।

নায়িকার দাবি, মদ্যপ অবস্থায় বিদ্যুত্ সংস্থার বড় গাড়িটি চালাচ্ছিলেন চালক। যে কারণে, এই দুর্ঘটনা ঘটেছে তবে বারবার ভিডিওর মাধ্যমেও নায়িকা সকলকে আশ্বস্ত করেছেন। অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তবে তিনি এই ঘটনার শেষ দেখেই ছাড়বেন।

উল্লেখ্য, ভারতীয় সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন দাঁপিয়ে কাজ করছেন বড় পর্দায়।

অনলাইন ডেস্ক