ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। এই তারকা জুটি ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন ২০১৮ সালের ২০ জুলাই । তাদের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শাকিবের দাবি আমরা আর এখন একসঙ্গে নেই, আমাদেরমধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। তবে বুবলীর কথা ভিন্ন।
সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী বলেন, এতই অপরিচিত হয়ে গেলেন আপনি! কয়েকদিন আগেই ‘প্রিয়তমা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে জয়ের মুখোমুখি হন শাকিব।সে সময় তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হয়।
শাকিবকে শেষবারের মতো অনুরোধ করে কাঁদতে কাঁদতে বুবলী বলেন, আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার করবেন না, আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। বুবলী বলেন, আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার।কিন্তু কিছুই হয়নি।
আরো পড়ুন: আবারও মুখোমুখি অপু-বুবলী...
আমি চাই, আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন।
এই চিত্রনায়িকা আরো বলেন, আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন আপনি এগুলো করছেন আমি কিছুই বুঝতে পারছিনা। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন।
আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? আপনি সুপারস্টার হিসেবে না, একজন সাধারণ ব্যক্তি হিসেবে একটা ফাকা রুমে একা চিন্তা করে দেখবেন
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














