Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুম্বাইয়ে শাকিব যাচ্ছেন শুটিংয়ে, শুভর উদ্দেশ্য কী?

মুম্বাইয়ে শাকিব যাচ্ছেন শুটিংয়ে, শুভর উদ্দেশ্য কী?

 অনলাইন ডেস্ক    ২৪ অক্টোবার, ২০২৩ ১৮:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি তে শুটিং করতে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার সময় মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। তবে আরেক নায়ক আরিফিন শুভ কেন যাচ্ছেন ভারত? তাও আবার একই এয়ারলাইনসে। দুজনের হাস্যজ্জ্বল মুখ ভেসে উঠল এয়ারপোর্টে দাঁড়িয়ে।

বিমানবন্দরে শাকিব খানের সঙ্গে ঢালিউডের আরেক তারকা আরিফিন শুভর উপস্থিতি দেখে অনেকের মনে প্রশ্নের উদয় হয়েছে। কেন দুই স্টার একসঙ্গে?

ঢাকাই সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, 'দরদ' সিনেমার শুটিংয়ে যাচ্ছি ভারতে। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার' সিনেমার ভারতে মুক্তি।’

মুজিব সিনেমায় শুভকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, তার ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শুভ জানাল স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা করি।’

আরও পড়ুন: আজ মুম্বাই উড়াল দিলেন শাকিব খান...

শুভর মুম্বাই যাওয়া প্রসঙ্গে জানা গেল, ২৭ অক্টোবর ভারতে মক্তি পাচ্ছে ‘মুজিব; একটি জাতির রূপকার’ ছবিটি। মুক্তির আগেই সেখানে পৌঁছাতে চান ‘মুজিব’ সিনেমার মহানায়ক।

মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া ছবির প্রদর্শনীতে সংবাদ সম্মলনে ও মতবিনিময় করবেন আরিফিন শুভ।

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিএফডিসি’ (বাংলাদেশ) ও ভারতের ‘এনএফডিসি’। ২ ঘণ্টা ৫৮ মিনিট এই সিনেমাটি বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় মুক্তি পায়।

অনলাইন ডেস্ক