আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে গত সোমবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢলিউড নায়ক মাসুম পারভেজ রুবেল।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, শাকিল খান ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এবার একই দলের জন্য মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।
মনোনয়নপত্র কেনার পর গণমাধ্যমকে রুবেল বলেন, অভিনয় জগতের অন্যান্যের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের। আমি ছাত্রজীবনে ছাত্রলীগে জড়িত ছিলাম। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: ডিবি অফিসে যাওয়ার কারণ জানালেন তানজিন তিশা...
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এই মনোনয়নপত্র বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
এর আগে গত শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নপত্র কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়নপত্র কেনেন।
এদিকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন নৌকার মাঝিরা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














