Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আরও দুটি মাইক্রোবাস উপহার পাচ্ছি: হিরো আলম

আরও দুটি মাইক্রোবাস উপহার পাচ্ছি: হিরো আলম

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

দেশজুড়ে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দুইটি মাইক্রোবাস উপহার পেতে যাচ্ছেন। এই উপহার দুইটি দিতে ইচ্ছা পোষণ করেছেন দুই ব্যবসায়ী।

হিরো আলম গত সোমবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, আমাকে মাইক্রোবাস উপহার দেয়ার উদ্দেশে কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন দুই ব্যবসায়ী। তারা স্বেচ্ছায় আমাকে ভালোবেসে দুইটি মাইক্রো উপহার দিতে চায়।

তিনি আরও বলেন, তারা যদি আমাকে মাইক্রোবাস উপহার দেয়, তাহলে সেগুলো আমি ব্যক্তিগত কাজে ব্যবহার করবো না। ওই মাইক্রোবাস গুলো জনগনের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে দিবো।

আরও পড়ুন: কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা: মমতাজ...

মাইক্রো উপহার দিতে চাওয়া ব্যক্তিদের নাম জানতে চাইলে হিরো আলম বলেন, একজন হলেন যশোরের গাড়ি ব্যবসায়ী। আরও একজন হলেন সাভারের গার্মেন্টস ব্যবসায়ী ছোটন আহমেদ।

এছাড়াও তিনি বলেন, তারা এখনো নির্দিষ্ট করে সময় বলেননি। তারা গাড়ি হস্তান্তর করলে আমি সবাইকে জানাব।

অনলাইন ডেস্ক