Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবারের ঈদে বাংলা ও হিন্দি গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান

এবারের ঈদে বাংলা ও হিন্দি গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান

 অনলাইন ডেস্ক    ১০ জুন, ২০২৪ ১০:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

এবার ঈদেই ভক্তদের জন্য গান নিয়ে হাজির হন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই মূলত গান শোনান ভক্তদের। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান।

জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

আরও পড়ুন: ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা...

বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান। অ্যালবামে রয়েছে নীলে নীলে আম্বার, দিল দে দিয়া হ্যায়, হামে অর জিনে কি, জিনা ইয়াহান মারনা ইয়াহান, আমার চোখের আলো, তুমি তো জানো না প্রিয়, তোমার নিঃশ্বাসে বিষ ছিল, চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গান।

এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। এই অনুষ্ঠানটিও বাংলা এবং হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে।

অনলাইন ডেস্ক