দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার সময় বগুড়া অঞ্চল থেকে ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তিনি গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অপু বিশ্বাস বলেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন: স্কুলে বিদায় অনুষ্ঠানে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা...
তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে আমি প্রত্যাশা করি আমাকে মনোনয়ন দেওয়া হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ফরম বিক্রির কার্যক্রম চলবে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














