ঢালিউড সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার। দুইদিন আগে ৬ মাস পূর্ণ হয়েছে। তার ছেলের ছয় মাস পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন।
মাহি লেখেন, “বাবা!একদিন যখন অনেক বড় হবে, তখন নিশ্চই বুঝবে মা একটা সুখ পাগল পাখি, সুখী হাওয়ার জন্য সে আটলান্টিক মহাসাগরও সাঁতরে পাড়ি দিতে পারে। সেদিন তুমি আমাকে বুঝবেতো বাবা? সেদিনও এভাবে আমার হাত ধরবেতো বাবা?”
তিনি আরও লেখেন, ‘আজকে তোমার প্রথম মুখে ভাত, এই দিনটা তোমার স্পেশাল দিন। আমি তোমার প্রত্যেকটা স্পেশাল দিন স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি, বড় হলে বুঝতে পারবে বাবা। এই ছোট্ট চিরকুটটা ফেসবুকের টাইমলাইনে রেখে দিলাম’।
আরও পড়ুন: প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন অ্যামি জ্যাকসন...
এছাড়াও গত শুক্রবার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী।
ওই ভিডিওতে দেখা যায়, মাহি ছেলের মুখে ভাত দিচ্ছেন। এ সময় মাহির স্বামী ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবও উপস্থিত ছিলেন।
বলিউড সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














