Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিবের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে যা বললেন ডিপজল

শাকিবের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে যা বললেন ডিপজল

 অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

সম্প্রতি সিনেমাপ্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান। শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’ সিনেমা হলে মুক্তির পর দেশ-বিদেশে ব্যবসায়িক রেকর্ড গড়েছে। মুক্তির দুই মাসে বিশ্বব্যাপী ৪১ কোটির বেশি টাকা আয়ও করেছে।

শুধু সিনেমা হল নয়, ওটিটি প্লাটফর্মেও সিনেমাটি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই সুপারস্টার। তাইতো 'প্রিয়তমা'র এমন সাফল্যে রাতারাতি পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দেন তিনি।

পারিশ্রমিক বাড়ানোর কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজ করেননি এই চিত্রনায়ক।

আরও পড়ুন: ‘শুধু মমতাজ নয়, তার স্বামী ও আইনজীবীও জেলে যাবেন’...

প্রথমে ৪০ লাখ নিয়ে পরে প্রিয়তমা হিট হওয়ার পর নাকি আরও ৬০ লাখ দাবি করেন শাকিব।

এ ঘটনায় খল নায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘১ কোটি কেন, ৫ কোটি দেব, যদি আমাকে ১০ কোটি টাকা লাভ করে দিতে পারে।

বাংলাদেশে ১ কোটির চল এখনও শুরু হয়নি। কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি দিয়ে কাজ করবে না। তাই চলচ্চিত্রের আগে সেই বাজার তৈরি হতে হবে।

অনলাইন ডেস্ক