ভারি বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারকারা।
চিত্রনায়িকা অপু বিশ্বাস এই পরিস্থিতিতে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেছেন। বন্যা পরিস্থিতি খারাপের দিকে গেলে উত্তেজিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু বিষয় অনুসরণ করে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেই সাথে স্বাস্থরক্ষার বিষয়টিও অনুসরণ করতে হবে।
চিকিসৎকরা বলছেন, এসময় দূষিত পানির কারণে চারপাশে পানিবাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করে।
বুধবার (২১ আগস্ট) রাত থেকেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে থাকে। বিভিন্ন গ্রাম, অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে একটি প্রতীকী ছবি ফেসবুকে পোস্ট করে সৃষ্টিকর্তার কাছে সাহায্যের আবেদন করেছেন এই অভিনেত্রী।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














