ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা রুমি। প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
রুমির জন্ম বরগুনায়। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি...
অভিনেতা ওয়ালিউল হক রুমি ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয়। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেন।
২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














