Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন পরীমনি

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন পরীমনি

 অনলাইন ডেস্ক    ৬ জুন, ২০২৩ ২১:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ঢাকাই সিনেমার বর্তমানে বেশি আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরী। স্বামী শরীফুল রাজের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে রাগ-অভিমানের কারণে এই দম্পতি এখন সংবাদের শিরোনামে।

সম্প্রতি পরীমনির স্বামী শরীফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই দাম্পত্য কলহ সামনে আসে। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পরীমনি জানান, আমি ২৪ ঘণ্টার মধ্যে শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চাই।

পরীমনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে অন্তত আমি থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।

স্বামী রাজের সঙ্গে সমঝোতা চান কিনা, এ প্রশ্নের জবাবে পরী বলেন, আমি আর কোন সমঝোতা করতে চাই না। যদি সমঝোতা করতেই হতো তাহলে অনেক আগেই সব ঠিক হয়ে যেতো।

পরী আরও বলেন, আমি রাজের স্ত্রী পরিচয়ে আর সত্যি থাকতে চাই না । এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন মিথ্যা নেই।

অনলাইন ডেস্ক