Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অঙ্কুশের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য, হঠাৎ কী হলো?

অঙ্কুশের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য, হঠাৎ কী হলো?

 অনলাইন ডেস্ক    ২০ আগষ্ট, ২০২৩ ১৬:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 71 বার

ভারতের পশ্চিমবঙ্গের টালিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। তার সিনেমা কিংবা ব্যাক্তিগত জীবনে বারবার আলোচনায় থাকেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার সন্ধ্যায় একটি পোস্টে ক্ষমা চেয়েছেন তিনি।

তবে কার কাছে এভাবে ক্ষমা চেয়েছেন এই অভিনেতা সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি তিনি।

অভিনেতার এক পোস্ট ঘিরে রহস্য ডানা বেঁধেছে ভক্ত ও নেটিজেনদের মনে।

তারা মনে করছেন হঠাৎ কী হলো অঙ্কুশের? এমন প্রশ্ন উঁকি মারছে কেনো অভিনেতা।

আরও পড়ুন: মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!...

পাঠকদের জন্য পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

অঙ্কুশ তার পোস্টে লিখেছেন, ‘আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমি। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সাথে যুক্ত হয়েছিল সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ডে তার মানুষিকতা তার উদ্দেশ্য সঠিক ভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম। যার সে বিন্দু মাত্র যোগ্যতা রাখে না। আজ সেই কারণে অনেক নতুন ছেলে মেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে।’

আরও পড়ুন: অসুস্থতা নিয়ে একই হাসপাতালে ভর্তি পরী ও তমা...

তিনি আরও লিখেছেন, ‘আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারও নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারওর স্বপ্ন নিয়ে যদি সে ছেলে খেলা করে আমি কড়া পদক্ষেপ নেব তার বিরুদ্ধে।’

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তার প্রযোজনা সংস্থা নিয়ে বেশ কিছু সমস্যায় রয়েছেন এই অভিনেতা। কেউ একজন তার নাম ভাঙিয়ে অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলেছেন। এ ঘটনায় অভিনেতা নিজে ক্ষমা চেয়েছেন যারা প্রতারিত হয়েছেন তাদের কাছে। পরবর্তীতে এরকম কিছু ঘটলে তিনি নিজে শাস্তি দেবেন বলে জানান।

অনলাইন ডেস্ক