‘দৃশ্যম’ সিনেমাতে বলিউড অভিনেতা অজয় দেবগনের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা দত্ত। গত বুধবার (১৯ জুলাই) ম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিতা। ২০১৭ সালে ঈশিতা দত্ত অভিনেতা বৎসল শেঠের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
চলতি বছরের মার্চ মাসে ঈশিতার সন্তান হওয়া সম্ভাবনার খবর প্রকাশ হয়ে ছিল।
এপ্রিল মাসে অভিনেত্রী ঈশিতা দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেই খবরটি শেয়ার করেন।
আরও পড়ুন: অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান...
সন্তান হওয়াকে কেন্দ্র করে চলতি বছরের মে মাসে ঈশিতার জন্য আন্তর্জাতিক মা দিবসে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াই।
টেলিভিশনে ‘রিস্তো কা সওদাগর—বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই ঈশিতা আর বৎসলের প্রেমের সূত্রপাত ঘটে। যদিও সেই প্রেমের খবর প্রকাশ্যে আসে অনেক পরে।
২০১৭ সালের ২৮ নভেম্বর মুম্বাইয়ে জুহুর ইসকন মন্দিরে চারহাত এক হয় যুগলের। বিয়ের ছয় বছর পরে প্রথমবারের মতো মা ও বাবা হলেন এই তারকা দম্পতি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














