ঢলিউড দুই নায়িকা পরী মণি ও তমা মির্জা অসুস্থ হয়ে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাতেই পরীমণি হাতধরা দুজনের একটি ছবি পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে জানান ‘উই পরী-তমা’। মন্তব্য ঘরে হাজির হয়েছেন তমা মির্জা। প্রত্যুত্তরে লেখেন, ‘আগে দুজনে সুস্থ হয়ে নিই।’
বিষয়টি জানতে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। কথা হয় তমার সবশেষ ছবি ‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি নায়িকার বেশ ঘনিষ্ঠজনও।

রাফী বলেছেন, ‘তমা হাসপাতালে। আমি এখনও যেতে পারিনি। বিস্তারিত তমা ভালো বলতে পারবে।’
তমা বলেন, আপাতত কারও ফোন রিসিভ করতে পারছি না।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস এই দুই নায়িকার ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক তাদের। গত মাসেই পরীর ছেলে রাজ্যকে নিয়ে পারিবারিক আবহে ফ্রেমবন্দি হয়েছিলেন তমা ও রাফী। গিয়েছিলেন রাজ্যও জন্মদিনেও।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














