সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে গত মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। যা চলবে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন।
রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম সংগ্রহ শুরু করেন তারা।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, সৈয়দা কামরুন নাহার শাহনূর, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, তানভিন সুইটি ও মেহের আফরোজ শাওন।

তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদেন।
আরও পড়ুন: চাকরি দিচ্ছে পল্লী বিদ্যুৎ...
সকালে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী তানভিন সুইটি বলেন, দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যতটুকু করার ততটুকুই করছি।

তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের জন্য আরও বেশি কিছু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন চায়ছি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














