Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিয়ে করলেন আয়মান সাদিক-মুনজেরিন শহীদ

বিয়ে করলেন আয়মান সাদিক-মুনজেরিন শহীদ

 অনলাইন ডেস্ক    ১৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

অনলাইন দুনিয়ার জনপ্রিয় উদোক্তা এবং শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ বিয়ে করেছেন। ১৫ সেপ্টেম্বর দুপুরে তাদের বিয়ে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের বিয়ের কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরালও হয়েছে।

এর আগে অনেক সময় শোনা গিয়েছিল তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এবার সেটাই সত্য প্রমাণ করে বিয়ে করলেন শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটি শিক্ষক।

আয়মান সাদিক দেশের অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং একই স্কুলের জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।

জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। ইতিমধ্যে বিয়ের সংবর্ধনার একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: এবার ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেলেন হিরো আলম...

আয়মান সাদিক জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। এছাড়াও ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন।

২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক।

অপরদিকে চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

মুনজেরিন শহীদও দেশের একজন আলেচিত ব্যক্তিত্ব। তিনি ‘১০ মিনিট স্কুল’র শিক্ষিকা হিসেবে আলোচনায় আসেন।

অনলাইন ডেস্ক