Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সড়কে ঝরল ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যসহ দুজনের প্রাণ

সড়কে ঝরল ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্যসহ দুজনের প্রাণ

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৪ ১২:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

সিলেট যাওয়ার পথে আজ শনিবার (১১ মে) বেলা পৌনে ১১টার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল।

এ ছাড়া দুর্ঘটনায় ব্যান্ডের অন্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন।‘অড সিগনেচার’ ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত কছেন।

আরও পড়ুন: কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার, জানালেন কোচ...

জানা গেছে, নরসিংদী পাঁচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ব্যান্ডের সব সদস্য মারাত্মক হত হন। চালক সালাম স্পটেই মারা যান।

গাড়ি দুর্ঘটনায় ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়ালও নিহত হন। ব্যান্ডের বাকি সদস্যদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

অনলাইন ডেস্ক