Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ববিতার জন্মদিনে শাকিবের আক্ষেপ ও আশাবাদ

ববিতার জন্মদিনে শাকিবের আক্ষেপ ও আশাবাদ

     ৩১ জুলাই, ২০২৩ ১২:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ফারদা আক্তার ববিতার গত রবিবার (৩০ জুলাই) ৭০তম জম্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন ঢলিউড নায়ক শাকিব খান।

নায়ক শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, শাকিব খান লেখেন, ‘তার মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয় শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা।

তিনি আরও লেখেন, বহুদিন ধরে অভিনেত্রী ববিতা সিনেমা থেকে দূরে আছেন এবং তার সঙ্গে প্রায় কথা হয় আমার। তিনি বর্তমান সিনেমার খোঁজ ও খবর নেন। আগের মতোই মমতাময়ী মায়ের কণ্ঠে সঠিক পথ নির্দেশনা দেন তিনি। তার মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কথা বলতে বলতে মাঝে মধ্যে নিজেদের ব্যর্থতার কথাগুলো স্মরণ করি।

আরও পড়ুন: নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে শাকিবের ক্যামেরায় জয়-অপুর ভিডিও ভাইরাল...

ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার অভিনেতা অভিনেত্রীদের ঘিরে কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না।

‘হয়তো এসব আফসোসও একদিন ঘুঁচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম। প্রিয় অভিনেত্রী, মাতৃতুল্য অভিভাবক ববিতা ম্যাডামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ... শুভ জন্মদিন ...।

তিনি আরও লিখেছেন, অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যারা আমাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন।

আমি অভিনয় শূন্য থেকে শুরু করেছিলাম। তাদের স্নেহ, মমতা এবং আশীর্বাদ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান।