Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জানা গেল ‘টাইগার ৩’ ট্রেলার ও সিনেমা মুক্তির তারিখ

জানা গেল ‘টাইগার ৩’ ট্রেলার ও সিনেমা মুক্তির তারিখ

 অনলাইন ডেস্ক    ৫ অক্টোবার, ২০২৩ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

সব অপেক্ষার অবসান ঘটিয়ে সালমান খান এজেন্ট টাইগার ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। ইতোমধ্যেই তিনি দিয়েছেন মিশনের নতুন বার্তা। আর এবার জানা গেল কবে মুক্তি পাবে ট্রেলার ও সিনেমাটি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সালমান খানের একটি ছবি শেয়ার করে জানায়, আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার ৩’ সিনেমার ট্রেলার।

প্রযোজনা সংস্থাটি আরও জানায়, চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে গত ২৭ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে ‘টাইগার ৩’ সিনেমার টিজার।

টিজারে দেখা যায়, টাইগার অর্থাৎ সালমান খান জনগণের জন্য একটি বার্তা রেকর্ড করছেন।

সেখানে তিনি বলেন, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর। আপনাদের জন্য টাইগার হয়েছি। ভারতকে নিরাপদ রাখার জন্য আমি আমার জীবনের ২০টি বছর ব্যয় করেছি। বিনিময়ে কখনো কিছু চাইনি। ‘র’ এজেন্ট টাইগার হাতেনাতে ধরা পড়েছিল। তারা আপনাকে বলবে, টাইগার আপনার শত্রু। টাইগার একজন বিশ্বাসঘাতক’।

আরও পড়ুন: যে দুই আসনের মনোনয়ন চাইবেন মাহি...

সালমান যেখানে বসে এই বার্তা দিচ্ছিলেন তখন তার চারপাশে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। এরপরই টাইগারের আশ্বাস, বেঁচে থাকলে দেখা হবে। একপর্যায়ে বিধ্বস্ত ক্যাটরিনাকেও বুকে টানতে দেখা যায় তাকে।

জানা যায়, সিনেমাটিতে ‘পাঠান’ হিসেবে শাহরুখ খানের একটি ক্যামিও থাকবে। এর আগে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান টাইগার হিসেবে এসেছিলেন।

‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পাবে।

এই সিনেমায় অভিনয় করেছেন, ইমরান হাশমি, ক্যাটরিনা কাইফ, রেবতী, আশুতোষ রাণা, রণবীর শোরে, রিদ্ধি ডোগরা ও বিশাল জেঠওয়া।

অনলাইন ডেস্ক