এবার ঈদ উপলক্ষে দেশে বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত 'প্রহেলিকা' সিনেমাটি রয়েছে মুক্তির তালিকায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা শবনম বুবলী।
সম্প্রতি গণমাধ্যমে সিনেমার প্রচারণার পাশাপাশি কোরবানি ঈদের পরিকল্পনা নিয়ে কথা বলেন বুবলী।
প্রত্যেক বারের মতো এবারেও কোরবানির গরুর নাম রেখেছেন বুবলী। এবার ঈদে আমাদের কোরবানির গরুর নাম রাখা হয়েছে “মহারাজ”। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই কেটে যাবে।
আরও পড়ুন: ঈদে আসছে নিরব-বুবলীর 'ক্যাসিনো'...
নায়িকা শবনম বুবলী বলেন, এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে। কারণ তার বাবা ও মা আমিই। কাজের বাইরে থেকেও তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ।
বুবলী আরো বলেন, এবার ঈদে আমার অভিনীত "প্রহেলিকা", "ক্যাসিনো" সিনেমার পাশাপাশি "প্রিয়তমা" সিনেমাটা অবশ্যই দেখবো।
অনলাইন ডেস্ক










































































































































































































































































































.jpg)














