ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির জীবনে নেমে এসেছে শোকের ছায়া। মা হারিয়েছেন এই চিত্রনায়িকা। তবে আসন্ন ঈদে তার নতুন সিনেমা ‘লিপস্টিক’ আসতে যাচ্ছে। শোক কাটিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন পূজা।
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এরই মধ্যে সিনেমার আইটেম গান প্রকাশ করা হয়েছে।
ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। বুচির নায়িকা হওয়ার জার্নি নিয়েই তৈরি হয়েছে লিপস্টিকের চিত্রনাট্য। বুচি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: দেড় লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ!...
সিনেমাটি নিয়ে পূজা বলেন, বাস্তব জীবনেও গ্রামের অনেক মেয়ের এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। এই সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে বুচি নামের এক নারী কাহিনী।
তিনি আরও বলেন, আমাকে যেভাবে সবাই ভালোবাসায়, দোয়ায় রেখেছেন এমনিভাবেই রাখবেন। আমার পরিবার যদি চান বিয়ের পর অভিনয় না করতে, আমি তাই করবো। তখন দূর থেকে দেখবো কী হচ্ছে ইন্ডাস্ট্রিতে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














