ইতালি সরকার এই বছরে ১ লাখ ৫১ হাজার বিদেশি শ্রমিক নেবে। এরই মধ্যে প্রায় সাত লাখ আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুরুর দিকে যারা আবেদন করেছেন তারা অনেকেই বাংলাদেশি বলে জানান সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের ধারণা, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্পন্সর ভিসায় এগিয়ে আছেন বাংলাদেশিরা।
কৃষি ও শিল্প ক্ষেত্রে চাহিদা মেটাতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শ্রমিক নেয় ইতালি। ২০২৩ থেকে ২০২৫ সালের ভেতর সাড়ে ৪ লাখের বেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
গেলো ১৮, ২১ এবং ২৫ মার্চ তিন ক্যাটাগরিতে আবেদনপত্র জমা দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে সাত লাখের মতো আবেদনপত্র জমা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছরের সাজা স্থগিত...
এ তিন ক্যাটাগরিতে আবেদন করেছেন এক লাখের বেশি বাংলাদেশি।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানান, অতীতের স্পন্সর ভিসার জন্য যারা আগে আবেদন করেছেন, অধিকাংশ ক্ষেত্রে তারাই জয়ী হয়েছেন।
এবারও বাংলাদেশের অনেকেই এগিয়ে রয়েছেন। মালিক ও নিয়োগকর্তার কোম্পানির যদি অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে, তবে কিছুটা বিলম্বে আবেদন করলেও স্পন্সর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে দেশটির আইনে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























