Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৩ ১৫:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 60 বার

পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনও স্থগিত করা হয়েছে আগামী ২ আগস্ট পর্যন্ত।

এর আগে গত সোমবার (২৪ জুলাই) ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসিপি এবং একই সঙ্গে তাকে গ্রেফতারের পর নির্বাচন কমিশনে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিলো পুলিশকে।

এই মামলায় প্রথমবারের মতো মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশনে হাজির হন ইমরান খান। পিটিআই প্রধানের উপস্থিতিতে শুনানি শেষে মামলার অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে কমিশন।

গত বছর দেশটির নির্বাচন কমিশন ও সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে ইসিপি পিটিআই প্রধানসহ দলটির সাবেক মহাসচিব আসাদ উমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ইউক্রেনের ক্লাস্টার বোমায় রাশিয়ান সাংবাদিক নিহত...

পরে ইসিপির সদস্য নিসার দুররানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য কয়েক দফায় নোটিশও পাঠানো হয় ইমরান খান ও তার দলের নেতাদের নিকট।

কিন্তু ইসিপির বেঞ্চে হাজির হননি পিটিআই নেতারা। নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই মামলার কার্যক্রম ২৫ জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন ইসিপি।

এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতে নির্বাচন আইন-২০১৭ এর ১০ ধারার আওতায় ইসিপির অবমাননার মামলা দায়েরের ক্ষমতা চ্যালেঞ্জ করেন পিটিআই নেতারা।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান ও পিটিআইয়ের অন্য নেতাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনার জন্য ইসিপিকে অনুমোদন দেয়।

গত ২১ জুন নির্বাচন কমিশন ও সিইসিকে অবমাননার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও ইসিপিকে চূড়ান্ত রায় ঘোষণার ক্ষমতা দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট।

অনলাইন ডেস্ক