Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকিস্তানে বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়

পাকিস্তানে বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 61 বার

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাকিস্তানে গত সপ্তাহ থেকে চলছে বিক্ষোভ। বর্তমানে চলমান এই বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজপথে নামছেন। দোকানপাট বন্ধ রাখছেন দেশের ব্যবসায়ীরা।

একদিকে ভঙ্গুর অর্থনীতির কারণে নিত্যপণ্যের অস্থির বাজারে দিশেহারা সাধারণ মানুষ। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইস্যুতে দেশটির রাজনীতির মাঠ দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়ায় দেশটির সরকার।

আর এই সবকিছুর প্রতিবাদেই পাকিস্তানজুড়ে চলছে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের বিক্ষোভ।

আরও পড়ুুুুন: প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্ব, ব্রাজিলেই ২২ জনের মৃত্যু...

পাকিস্তানে গত তিন মাসে বিদ্যুতের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এক কিলোওয়াট বিদ্যুতের দাম বর্তমানে ৫০ রুপি।

এছাড়াও দেশটিতে জুন মাসে প্রতি লিটার পেট্রোল ২৬২ রুপিতে বিক্রি হলেও সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ রুপিতে। ফলে মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৩৬ দশমিক ৪ শতাংশে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকে চলমান বিক্ষোভ দিন দিন আরও বড় হচ্ছে।

এছাড়াও সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামছেন হাজারও মানুষ। অনেকে বিদ্যুৎ বিলের কপি পোড়াচ্ছেন। আবার অনেক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছেন।

অনলাইন ডেস্ক