Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইউক্রেনের ক্লাস্টার বোমায় রাশিয়ান সাংবাদিক নিহত

ইউক্রেনের ক্লাস্টার বোমায় রাশিয়ান সাংবাদিক নিহত

 অনলাইন ডেস্ক    ২৩ জুলাই, ২০২৩ ১৩:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা দিয়ে ইউক্রেনের চালানো হামলায় গতকাল শনিবার (২২ জুলাই) শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আরও তিন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভসহ চার জন সাংবাদিক আহত হন। তাঁদেরকে উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান।

রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ক্লাস্টার বা গুচ্ছবোমা ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। উক্ত হামলায় চার সাংবাদিক আহত হন এবং তাঁদের একজন মারাও গেছেন। বাকিদের অবস্থাও গুরুতর।

আরও পড়ুন: আবারও ইরানে নীতি পুলিশের টহল, হিজাব না পড়লে পেতে হবে কঠোর শাস্তি...

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে।

রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ বলেছেন, এই হামলার জন্য কিয়েভ ও ওয়াশিংটন সমভাবে দায়ী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা শক্তি ও কিয়েভ সংঘটিত ‘একটি জঘন্য, পূর্বপরিকল্পিত অপরাধ’সাংবাদিক রোস্তিস্লাভের মৃত্যু। সাংবাদিক দলটির ওপর হামলাটি যে ঘটনাচক্রে হয়নি, সবকিছুই সেটার ইঙ্গিত দিচ্ছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিক কিয়েভের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অনলাইন ডেস্ক