Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

 অনলাইন ডেস্ক    ১৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে রোববার (১৭ সেপ্টেম্বর) দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রধান নেতা। এছাড়া পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধুও তিনি।

৭২ বছর বয়সী এই নেতাকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ আহমেদের ভাগ্নে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র এবং আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে শেখ রশিদ শফিক এক ভিডিও বার্তায় বলেছেন, পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তার বড় ভাই শেখ শাকির ও বাড়ির একজন পরিচারককেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: এবার হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান...

শেখ শফিক বলেন, এভাবে একজন সিনিয়র রাজনীতিবিদকে গ্রেফতারের বিষটি আমি বিচার বিভাগের শীর্ষ পর্যায়কে দেখার জন্য অনুরোধ করছি। তিনি তো কোনো মামলায় ওয়ান্টেড ছিলেন না।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ মাইক্রোব্লগিং এক্সে একটি পোস্ট দিয়ে শেখ রশিদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, এবার শেখ রশিদকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।

তবে গ্রেফতার করা হলেও রশিদ আহমেদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

অনলাইন ডেস্ক