Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ট্রাম্পকে মোদির ফোন, কী কথা হলো?

ট্রাম্পকে মোদির ফোন, কী কথা হলো?

 অনলাইন ডেস্ক    ৭ নভেম্বার, ২০২৪ ০৯:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। ফোলাপে দুই নেতাই বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও মহাকাশসহ অন্যান্য খাতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার জন্য ট্রাম্পের সঙ্গে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। ভারতের সূত্রগুলো জানিয়েছে, ফোনকলে ট্রাম্প বলেন, তিনি মোদিকে এবং ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করেন। এ সময় ভারতকে একটি চমৎকার দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড জে ট্রাম্প।’ মোদি আরও লেখেন, ‘আপনার আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা পুনরুজ্জীবিত করতে উন্মুখ।’

ট্রাম্পের সঙ্গে হওয়া আগের বৈঠকের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’ স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ নভেম্বর) হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।

অনলাইন ডেস্ক