Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাইডেন ও মোদির ফোনালাপ নিয়ে যা জানাল হোয়াইট হাউজ

বাইডেন ও মোদির ফোনালাপ নিয়ে যা জানাল হোয়াইট হাউজ

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৪ ১৩:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। দুই নেতার এ আলাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও এ বিষয়ে দেয়া হোয়াইট হাউজের বিবৃতিতে বাংলাদেশ ইস্যুতে কোনও কথা হওয়ার কথা উল্লেখ করা হয়নি।

সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়টি তুলে ধরেন মোদি।

এতে তিনি লেখেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদভাবে মতবিনিময় করেছি।’ তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু—বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

এদিকে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে ওই ফোনালাপে বাংলাদেশ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফর ও জ্বালানি সেক্টরসহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তা দেয়ায় প্রেসিডেন্ট বাইডেন মোদির প্রশংসা করেছেন।

এতে আরও বলা হয়, দুই নেতা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন।

এছাড়া, উভয় নেতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।

অনলাইন ডেস্ক