Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্ব, ব্রাজিলেই ২২ জনের মৃত্যু

প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্ব, ব্রাজিলেই ২২ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ৬ সেপ্টেম্বার, ২০২৩ ২০:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ প্রাকৃতিৃক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে। সাইক্লোন ও ভারি বৃষ্টিতে ব্রাজিলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বন্যা দেখা দিয়েছে স্পেন, গ্রিস, বুলগেরিয়া ও তুরস্কে। দুর্যোগের ফলে ঘটছে প্রাণহানির ঘটনা।

বিশ্বে তাইওয়ানের পর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ‘হাইকুই’। ফলে দেশটির এক লাখ ১৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাইওয়ানের ক্ষতির পর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর পাঁচটার সময় চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান উপকূলে আঘাত হানে টাইফুন ‘হাইকুই’। এর ফলে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাসহ প্রদেশটির বিভিন্ন শহর। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকারী দলগুলো তাদের সাহায্যের জন্যও এগিয়ে এসেছে।

আরও পড়ুন: সুদানে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত....

হাইকুইয়ের প্রভাবে পানির নিচে ফুজিয়ান প্রদেশের আরেক শহর ঝাংঝৌ। ডুবেছে একেরের পর একর ফসলি জমি। এরইমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি বাসিন্দাকে। দুর্ঘটনা এড়াতে মাছ ধরার নৌকাগুলোকে নোঙর করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, স্পেনের মাদ্রিদেও প্রবল বৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ায় রাস্তা-ঘাট বন্ধ হওয়ার পাশাপাশি বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল।

আরও পড়ুন: শুধু সমঝোতা নয়, পাকিস্তানও ছাড়বেন না ইমরান খান....

ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে গ্রিসের মধ্য ও পশ্চিমাঞ্চলেও। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন।

গ্রিসের পাশাপাশি তুরস্ক ও বুলগেরিয়াতেও দেখা দিয়েছে বন্যা। বন্যার কারণে হতাহতের খবরও পাওয়া গেছে।

অন্যদিকে, সাইক্লোনের প্রভাবে বিপর্যস্ত ব্রাজিল। অতিবৃষ্টির কারণে ডুবে গেছে দেশটির দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহর। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

অনলাইন ডেস্ক