Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সপ্তাতে ৩ হামলার স্বীকার মস্কো, ২ ড্রোনকে গুলি করে নামালো রাশিয়া

সপ্তাতে ৩ হামলার স্বীকার মস্কো, ২ ড্রোনকে গুলি করে নামালো রাশিয়া

 অনলাইন ডেস্ক    ৯ আগষ্ট, ২০২৩ ১৫:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 61 বার

সম্প্রতি ইউক্রেইনের পাঠানো একের পর এক ড্রোনের লক্ষ্যে পরিণত হয়েছে রাশিয়ার রাজধানী।

স্থানীয় সময় বুধবার রাতে মস্কো শহরে দুইটি ড্রোন এগিয়ে আসে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী মস্কোর দিকে এগোতে থাকা দুটি সশস্ত্র ড্রোনকে গুলি করে নামিয়েছে বলে নগরীটির মেয়র জানিয়েছেন।

এর আগে রোববার মস্কোর দক্ষিণ-পশ্চিম প্রান্তে পোদোলস্কি জেলায় এবং সোমবার দক্ষিণ-পশ্চিমের কালুগা অঞ্চলে ইউক্রেইনীয় ড্রোন হামলা চালিয়েছিলো। ওই ড্রোনগুলিও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো মস্কোতে ড্রোন যোগে হামলা ঘটনা ঘটল।

মেয়র সের্জেই সেবানিয়ান জানান, বুধবারের এই হামলায় একটি ড্রোন মস্কোর দক্ষিণের শহরতলী ডেমোজিয়েদোভা এলাকায় গুলি করে নামানো হয়েছে আর অপরটি ভূপাতিত করা হয়েছে রাজধানীর পশ্চিম দিকে মিনস্ক মহাসড়ক এলাকায়।

আরও পড়ুন: পর্তুগালের দাবানলে পুড়ে ছাই প্রায় ৭ হাজার হেক্টর বনভূমি...

এছাড়া টেলিগ্রাম অ্যাপে করা পোস্টে তিনি আরো বলেছেন “দুটি যুদ্ধ ড্রোন নগরীর দিকে উড়ে আসার চেষ্টা করছে এমনটি রেকর্ড করা হয়, ড্রোন দু’টিকেই গুলি করে ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী,” । তবে কারা এ হামলার চেষ্টা করেছে সে বিষয়ে কিছু বলেননি।

মেয়র বলেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা রয়েছেন। তাৎক্ষণিকভাবে ড্রোন পড়ে কোনো হতাহতের খবরপাওয়া যায়নি।

বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে একই খবর দিয়েছে। ইউক্রেইনীয় ড্রোনগুলো মস্কোতে হামলার চেষ্টাকালে সেগুলো ধ্বংস করা হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

৩০ জুলাই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, ‘যুদ্ধ’ রাশিয়ার যাচ্ছে। রাশিয়ার সামরিক ঘাঁটি ও প্রতীকী কেন্দ্রগুলোকে লক্ষ্যস্থল করা হচ্ছে বলে হুঁশিয়ার করেছিলেন তিনি।

অনলাইন ডেস্ক